এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার, ইনস্টিটিউশনাল সেলস পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: অফিসার, ইনস্টিটিউশনাল সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ জুন ২০২৬
সম্পর্কিত খবর

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, নেই বয়সসীমা

সমাজসেবা অধিদপ্তরে ৫২টি পদে বড় নিয়োগ

মোংলা বন্দরে বড় নিয়োগ, পদ ১৩৯
জুনিয়র সেলস অফিসার পদে নিয়োগ দেবে অ্যাপেক্স
-6a112c0bf0d97.jpg)
ট্রেইনি জুনিয়র অফিসার পদে প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ

জনবল নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ ক্যাটাগরির পদে চাকরি

বিশ্বকাপ বলে ডিভাইস সহ যেসব প্রযুক্তি থাকছে
-6a144f0a1a8e5.jpg)
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ: ডিএমপি কমিশনার

পাথরঘাটার সাবেক মেয়র আনোয়ার গ্রেফতার
-6a144df33c68b.jpg)
সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক গাড়ির চাপ থাকলেও নেই যানজট, টোল আদায় ৩ কোটি
-6a144cdc34dea.jpg)
চোরকে চিনে ফেলায় গৃহবধূকে গলা কেটে হত্যা

সড়ক দুর্ঘটনায় ভাই ও বোন নিহত

ঈদে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য কুরবানির আয়োজন শিবিরের
কর্মসংস্থান ব্যাংকে ২৮৭ পদে নিয়োগ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

আরও পড়ুন
সরকারি ব্যাংকে ৯০৩ সিনিয়র অফিসার পদে চাকরি
ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, নেই বয়সসীমা
সমাজসেবা অধিদপ্তরে ৫২টি পদে বড় নিয়োগ
আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে স্কয়ার গ্রুপ
অফিসার পদে নিয়োগ দেবে এসএমসি
রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ‘কর্মসংস্থান ব্যাংক’ বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিনটি পদে মোট ২৮৭ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ২৪ মে থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও বেতন স্কেল
১. সহকারী অফিসার (সাধারণ): পদসংখ্যা ১২৫। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)।
২. সহকারী অফিসার (ক্যাশ): পদসংখ্যা ৬৩। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)।
৩. ডাটা এন্ট্রি অপারেটর: পদসংখ্যা ৯৯। বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।
আবেদনের যোগ্যতা ও বয়স
সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ): যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীরা এই দুটি পদের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।
ডাটা এন্ট্রি অপারেটর: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে (কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়)। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি এবং ন্যূনতম ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণের সনদ থাকতে হবে।
বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি বাবদ সব পদের জন্য ১১২ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ) এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদন শুরু: ২৪ মে ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৬, বিকেল ৫টা।
সম্পর্কিত খবর

সরকারি ব্যাংকে ৯০৩ পদে নিয়োগ

৬ কর অঞ্চলে ৬৪৫ পদে নিয়োগ

মোংলা বন্দরে বড় নিয়োগ, পদ ১৩৯

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ২৭ পদে চাকরি

শেষ পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা কত শতাংশ বাড়ছে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ ক্যাটাগরির পদে চাকরি

বিশ্বকাপ বলে ডিভাইস সহ যেসব প্রযুক্তি থাকছে
-6a144f0a1a8e5.jpg)
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ: ডিএমপি কমিশনার

পাথরঘাটার সাবেক মেয়র আনোয়ার গ্রেফতার
-6a144df33c68b.jpg)
সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক গাড়ির চাপ থাকলেও নেই যানজট, টোল আদায় ৩ কোটি
-6a144cdc34dea.jpg)
চোরকে চিনে ফেলায় গৃহবধূকে গলা কেটে হত্যা

সড়ক দুর্ঘটনায় ভাই ও বোন নিহত

ঈদে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য কুরবানির আয়োজন শিবিরের
সরকারি ব্যাংকে ৯০৩ পদে নিয়োগ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:৪০ পিএম

আরও পড়ুন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ ক্যাটাগরির পদে চাকরি
সরকারি ব্যাংকে ৯০৩ সিনিয়র অফিসার পদে চাকরি
কর্মসংস্থান ব্যাংকে ২৮৭ পদে নিয়োগ
ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, নেই বয়সসীমা
সমাজসেবা অধিদপ্তরে ৫২টি পদে বড় নিয়োগ
৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে মোট ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের এই স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন।
ব্যাংক ও প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের বিবরণ—
সমন্বিত এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১১টি সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকে ৯০৩ জন জনবল নেওয়া হবে। প্রতিষ্ঠানভিত্তিক পদের সংখ্যা—
রূপালী ব্যাংক পিএলসি: ৪৭১টি
অগ্রণী ব্যাংক পিএলসি: ২৪০টি
বাংলাদেশ কৃষি ব্যাংক: ৮০টি
কর্মসংস্থান ব্যাংক: ৩৯টি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৩২টি
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন: ২০টি
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ: ১১টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ০৫টি
বেসিক ব্যাংক পিএলসি: ০২টি
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: ০২টি
প্রবাসী কল্যাণ ব্যাংক: ০১টি
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, এই পদের মূল বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা। এর পাশাপাশি নিয়মানুযায়ী অন্যান্য প্রদেয় সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহের মধ্যে অন্তত ২টিতে ‘প্রথম বিভাগ বা শ্রেণি’ (অথবা সমমানের জিপিএ/সিজিপিএ) থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়েই ‘তৃতীয় বিভাগ বা শ্রেণি’ গ্রহণযোগ্য হবে না।
ও-লেভেল ও এ-লেভেল পাস করা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সমমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
বাছাই পদ্ধতি
প্রার্থীদের তিনটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমে প্রাথমিক নির্বাচনী (MCQ), এরপর লিখিত পরীক্ষা এবং সবশেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হবে। অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র পাঠাতে হবে না, তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার দিন সব সনদের মূল কপি প্রদর্শন ও সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।
আবেদন ও ফি প্রদানের নিয়ম—
আবেদন মাধ্যম: আগ্রহী প্রার্থীদের শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি: আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ২০০ টাকা ডাচ-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’-এর বিল পে অপশন ব্যবহার করে জমা দিতে হবে। অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ৫০ টাকা। তাঁরা প্রথমে ২০০ টাকা ফি দিয়ে আবেদন করার পর অবশিষ্ট টাকা ফেরত পাওয়ার জন্য নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পছন্দক্রম: অনলাইন আবেদনেই প্রার্থীকে সব কটি প্রতিষ্ঠানের পছন্দক্রম সতর্কতার সঙ্গে নির্ধারণ করতে হবে। চূড়ান্ত মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে প্রার্থীকে নির্দিষ্ট ব্যাংকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
ট্র্যাকিং পেজ সংগ্রহ: ফি প্রদানের পর অবশ্যই ‘Payment Verify’ সম্পন্ন করে ট্র্যাকিং পেজটি ডাউনলোড ও প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে।
অনলাইনে আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬, রাত ১১:৫৯ মিনিট।
আবেদন ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাইয়ের শেষ সময়: ২৩ জুন ২০২৬, রাত ১১:৫৯ মিনিট।
সম্পর্কিত খবর

কর্মসংস্থান ব্যাংকে ২৮৭ পদে নিয়োগ

৬ কর অঞ্চলে ৬৪৫ পদে নিয়োগ

মোংলা বন্দরে বড় নিয়োগ, পদ ১৩৯

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ২৭ পদে চাকরি

শেষ পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা কত শতাংশ বাড়ছে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ ক্যাটাগরির পদে চাকরি

বিশ্বকাপ বলে ডিভাইস সহ যেসব প্রযুক্তি থাকছে
-6a144f0a1a8e5.jpg)
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ: ডিএমপি কমিশনার

পাথরঘাটার সাবেক মেয়র আনোয়ার গ্রেফতার
-6a144df33c68b.jpg)
সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক গাড়ির চাপ থাকলেও নেই যানজট, টোল আদায় ৩ কোটি
-6a144cdc34dea.jpg)
চোরকে চিনে ফেলায় গৃহবধূকে গলা কেটে হত্যা

সড়ক দুর্ঘটনায় ভাই ও বোন নিহত

ঈদে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য কুরবানির আয়োজন শিবিরের
অভিজ্ঞতা ছাড়াই এসবিএসি ব্যাংকে চাকরি, বেতন ৪৮ হাজার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৩৪ এএম
-6a112c0bf0d97-6a127fdecfe13.jpg)
ফাইল ছবি
আরও পড়ুন
কর্মসংস্থান ব্যাংকে ২৮৭ পদে নিয়োগ
ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, নেই বয়সসীমা
সমাজসেবা অধিদপ্তরে ৫২টি পদে বড় নিয়োগ
আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে স্কয়ার গ্রুপ
অফিসার পদে নিয়োগ দেবে এসএমসি
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি)
পদের নাম ও সংখ্যা: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও), নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর এমবিএম/এমবিএ অথবা স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া অভিজ্ঞতা প্রযোজ্য নয়। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল দেশের যে কোনো স্থানে।
বেতন: মাসিক বেতন ৪৮,০০০ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা: আগামী ২৫ জুন
