Posted in

RAJUK Job Circular 2026

অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।

RAJUK Job Circular 2026
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক আমার দেশ, ০৪ জুন ২০২৬

অনলাইনে আবেদন শুরুঃ ০৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা

আবেদনের শেষ সময়ঃ ০৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

আবেদনের লিংকঃ rajuk.teletalk.com.bd

অনলাইনে আবেদন করার পদ্ধতি

রাজউকের এই চাকরির জন্য প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সঠিক নিয়মাবলি নিচে দেওয়া হলো:

প্রথমে টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট rajuk.teletalk.com.bd-এ প্রবেশ করুন।
সেখানে Application Form অপশনে ক্লিক করে আপনি যে পদে আবেদন করতে চান তা নির্বাচন করুন।
সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রের প্রতিটি ফিল্ড সতর্কতার সাথে পূরণ করুন। চাকুরিরত প্রার্থীরা Departmental Candidate অপশনটি নির্বাচন করুন।
আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার একটি রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং একটি স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করুন।
সবশেষে, তথ্যগুলো আরেকবার চেক করে “Submit” বাটনে ক্লিক করুন। সফলভাবে সাবমিট হলে আপনি একটি User ID সহ Applicant’s Copy পাবেন, যা পরবর্তীতে ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের গ্রেড অনুযায়ী ফি এর পরিমাণ নিচে দেওয়া হলো (সার্ভিস চার্জসহ):

  • গ্রেড ৯-১০ (ক্রমিক ১-১৭): ২২৩/- টাকা
  • গ্রেড ১১ (ক্রমিক ১৮-২১): ১৬৮/- টাকা
  • গ্রেড ১৩-১৬ (ক্রমিক ২২-৩১): ১১২/- টাকা
  • গ্রেড ১৭ (ক্রমিক ৩২): ৫৬/- টাকা
  • অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সকল পদের ফি ৫৬/- টাকা

এসএমএস করার নিয়ম:

প্রথম SMS:
RAJUK <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: RAJUK ABCDEF
দ্বিতীয় SMS:
RAJUK <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: RAJUK YES 12345678

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?

 

২. আবেদন করার শেষ সময় কবে?

 

৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?

 

প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি পরবর্তীতে প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সম্পর্কিত যেকোনো আপডেট রাজউকের অফিশিয়াল ওয়েবসাইটে (www.rajuk.gov.bd) পাওয়া যাবে।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র

লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন নিচে উল্লেখিত কাগজপত্রগুলোর মূল কপি প্রদর্শন এবং একসেট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে:

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  • জাতীয় পরিচয়পত্র ও চারিত্রিক সনদ।
  • প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদের কপি।
  • সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদ।
  • Application Form-এর রঙ্গিন প্রিন্ট করা কপি।
  • কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ও প্রমাণক (যদি থাকে)।

আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (RAJUK Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নিয়মিত এ ধরনের আরো আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *