সফলভাবে টাকা জমা হওয়ার পর Password সহ নিশ্চিতকরণ SMS পাবেন, যা এডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রয়োজন হবে।
প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডের নিয়ম
- SMS নোটিফিকেশন: খাদ্য মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার কিছুদিন আগে মোবাইলে User ID ও Password সহ SMS পাঠানো হবে।
- ডাউনলোড লিংক: https://mofood.teletalk.com.bd সাইটে গিয়ে ‘Admit Card’ ট্যাবে ক্লিক করুন।
- লগইন: User ID ও Password দিয়ে লগইন করে PDF আকারে প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে নিন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন ১: আবেদনের ফি কত টাকা?
উত্তর: ৫৬ ও ১১২/টাকা পদ অনুযায়ী।
প্রশ্ন ২: আবেদনের শেষ দিন কবে?
উত্তর: ২৮ জুন জুন ২০২৬, বিকেল ৫:০০ টা।
প্রশ্ন ৩: এডমিট কার্ড সংগ্রহ করার ওয়েবসাইট কোনটি?
উত্তর: https://mofood.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করা যাবে।
পরীক্ষার প্রস্তুতি ও মানবণ্টন (Exam Pattern)
এই খাদ্য মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা সাধারণত দুটি ধাপে সম্পন্ন হয়:
১. লিখিত পরীক্ষা (Written Exam): বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে।
২. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা (Viva & Practical): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পদ অনুযায়ী ব্যবহারিক (যেমন: টাইপিং টেস্ট) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
যেসকল কাগজপত্র সাথে রাখতে হবে (Required Documents for Viva)
- খাদ্য মন্ত্রণালয় চাকরির অনলাইন আবেদনের কপি (Applicant’s Copy) এবং প্রবেশপত্র (Admit Card)
- সকল স্তরের মূল সার্টিফিকেট এবং মার্কশিট
- নাগরিকত্ব ও চারিত্রিক সনদ (ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক প্রদত্ত হতে হবে)
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি
- কোটার প্রমাণপত্র (প্রয়োজন হলে)
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি (২-৪ কপি লাগবে)
যেসকল ভুলের কারণে আবেদন বাতিল হতে পারে
- ভুল তথ্য প্রদান: শিক্ষাগত যোগ্যতা বা জিপিএ ভুল তথ্য দিলে যাচাইয়ের সময় আবেদন বাতিল হবে।
- অস্পষ্ট ছবি বা স্বাক্ষর: সেলফি, ঝাপসা ছবি বা ব্যাকগ্রাউন্ড ঠিক না থাকলে আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে।
- নির্ধারিত সময়ের পর পেমেন্ট: খাদ্য মন্ত্রণালয় জব সার্কুলারে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে ইউজার আইডি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়।
চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ টিপস
- ছবি ও স্বাক্ষর রিসাইজ: ছবি (300×300 পিক্সেল) ও স্বাক্ষর (300×80 পিক্সেল) সাইজ আগে থেকেই রিসাইজ করে রাখুন।
- ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ: চাকরি Applicant’s Copy এবং পাসওয়ার্ড Google Drive বা Email-এ ব্যাকআপ রাখুন, যাতে হারিয়ে না যায়।
- শেষ তারিখের অপেক্ষা করবেন না: শেষ দিনে সার্ভারে চাপ বেশি থাকে, তাই ২-৩ দিন আগেই আবেদন করা উচিত।
- টাইপিং প্র্যাকটিস করুন: টাইপিং বিষয়ের পদের জন্যে TypingMaster সফটওয়্যার বা typingcat.com-এ প্রতিদিন ২০-৩০ মিনিট প্র্যাকটিস করুন।
- টেলিটক পেমেন্ট টিপস: রিচার্জ করার সময় মূল ফি-এর চেয়ে ১০-২০ টাকা বেশি রাখুন যাতে SMS চার্জের কারণে আপনার পেমেন্ট ফেইল না হয়ে যায়।
খাদ্য মন্ত্রণালয় আবেদনের হেল্পলাইন ও যোগাযোগ
আবেদন করতে টেকনিক্যাল সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করুন অথবা alljobs.query@teletalk.com.bd ইমেইলে যোগাযোগ করুন।
খাদ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ
- ইমেইল: secretary@mofood.gov.bd।
- ফেসবুক পেইজ
- ফ্যাক্স: +৮৮০২৯৫১৪৬৭৮।
- ফোন নাম্বার: +৮৮০২৫৫১০০০৮৮ (অফিস)।
- ঠিকানা: ভবন:৪, কক্ষ:২১৪, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
- ওয়েবসাইট: https://mofood.gov.bd/।



