সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সার্কুলার অনুযায়ী চাকরির বেতন স্কেল, পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়সসীমা, অভিজ্ঞতার শর্ত, অনলাইন আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।






নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আরো জানতে পারেন।
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী
আবেদনের সময়সীমা (Application Timeline)
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেঃ
| সময়সীমা সম্পর্কিত বিষয় | নির্ধারিত তারিখ ও সময় |
| অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময় | ০২ জুন ২০২৬, সকাল ১০:০০ টা |
| অনলাইনে আবেদন শেষ তারিখ ও সময় | ২৩ জুন ২০২৬, বিকেল ৫:০০ টা |
গুরুত্বপূর্ণ: শেষ দিনে সার্ভার ব্যস্ততা বা টেকনিক্যাল সমস্যার কারণে ঝামেলায় পড়তে না চাইলে, অন্তত ৩–৪ দিন আগে আবেদন শেষ করে ফেলা ভালো।
বয়সসীমা (Age Limit)
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী বয়স গণনার তারিখ ধরা হয়েছে ০১ জুন ২০২৬ পর্যন্ত। এক্ষেত্রে সাধারণ প্রার্থীঃ সর্বনিম্ন ১৮ বছর, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বয়স প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র/এসএসসি সার্টিফিকেটে উল্লেখিত জন্মতারিখকে বিবেচনা করা হবে।
তাছাড়া কোটা প্রার্থী (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি) – সরকার ঘোষিত পৃথক নীতিমালা অনুযায়ী অতিরিক্ত বয়সসীমা প্রযোজ্য হতে পারে (ডিটেইলস নিয়োগ সার্কুলার / বিজ্ঞপ্তিতে)। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদন পদ্ধতি (Online Application Process)
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এ আবেদন করতে যা করতে হবেঃ
১) ওয়েবসাইটে প্রবেশ করুনঃ https://dss.teletalk.com.bd
২) “Application Form” অপশনে ক্লিক করুন।
৩) কাঙ্ক্ষিত সমাজসেবা অধিদপ্তর পদের নাম অপশন নির্বাচন করে পরবর্তী ধাপে যান।
৪) আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে “Yes” নির্বাচন করুন, আর যদি না হয়ে থাকেন তবে “No” নির্বাচন করে এগিয়ে যান।
৫) এখন ফরমে ধাপে ধাপে নিচের তথ্যগুলো পূরণ করুনঃ
- ব্যক্তিগত তথ্য (নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি)
- শিক্ষাগত যোগ্যতার তথ্য (এসএসসি থেকে সর্বশেষ ডিগ্রি পর্যন্ত)
- জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি।
৬) এবার ছবি ও স্বাক্ষর আপলোড করুন। এক্ষেত্রে –
- ছবি: রঙিন পাসপোর্ট সাইজ, ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
- স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
এবার সব তথ্য ভালোভাবে যাচাই করুন – নামের বানান, জন্মতারিখ, রোল/রেজিস্ট্রেশন, ডিগ্রি/বোর্ড/ইয়ার ইত্যাদি। সব কিছু ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করুন। সাবমিট সফল হলেই আপনি একটি Applicant’s Copy পাবেন, যেখানে User ID থাকবে –
- এই কপি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন
- পরবর্তীতে ফি জমা, Admit Card ডাউনলোড সহ সব কাজে লাগবে
অনলাইনে ফি জমা (Application Fee Payment)
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর জন্য আবেদন ফি জমা দিতে হবে Teletalk Prepaid SIM এর মাধ্যমে ২টি SMS করে। নিম্মে SMS এর মাধ্যমে ফি প্রদানের পদ্ধতি বিস্তারিত ভাবে জানিয়ে দেয়া হলো:
| বিষয় | তথ্য |
| আবেদন ফি | ১-৩৭ নং পদে ১১২/- টাকা, ৩৮-৫২ নং পদে ৫৬/- টাকা |
| ফি জমাদানের মাধ্যম | টেলিটক প্রিপেইড সিম (Teletalk Prepaid SIM) |
| জমাদানের সময়সীমা | অনলাইন আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে |
SMS পাঠানোর নিয়মঃ
১ম SMS
DSS User ID Send to 16222
Example: DSS DEFABC → 16222
Reply SMS এ ফিরবে – Applicant’s Name, fee amount ও একটি PIN Number (যেমন: 12345678)
২য় SMS
DSS YES PIN Send to 16222
Example: DSS YES 12345678 → 16222
Reply: “Congratulations, applicant’s name, Payment completed successfully for DSS application… User ID is (XXXXXXX) and Password (XXXXXXX)”